সংক্রমণ ৫ শতাংশে নামলে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে: প্রতিমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৮ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ৫ শতাংশের নিচে নেমে আসলে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেগুনবাগিচা আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনকালে এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জাতির জন্য খুবই খুশির খবর দেড় বছর পর আজ আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি। দেশবাসীর সাথে শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই খুশি।

তিনি বলেন, আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণের হার নিম্মগামী, যা ৫ শতাংশের কাছাকাছি চলে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কিছু দিনের মধ্যে হয়তো ৫ শতাংশের নিচে নেমে আসবে। তখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।

স্বাস্থ্যবিধির বিষয়টি স্মরণ করিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই সচেতন। বিদ্যালয়ে শিক্ষার্থীরা শতভাগ সুরক্ষায় থাকবে। নিশ্চিন্তে আপনাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠান। তবে পিতামাতাকেও সন্তানের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নিয়মিত মাস্ক পরিধান করতে হবে, শ্রেণিকক্ষে প্রবেশের পূর্বে প্রত্যেককে তাপমাত্রা পরীক্ষা ও সাবান দিয়ে হাত পরিস্কার করে নিতে হবে। তাছাড়া প্রতি বেঞ্চে ৩ ফুট দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের বসতে হবে।

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950