ছুটি বাড়ছে প্রাথমিক বিদ্যালয়ে

১৬ মে ২০২১, ০১:৩৮ PM
প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

সরকারি বিধিনিষেধ ও করোনার প্রকোপ না কমায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের চলমান ছুটি ২৩ মে থেকে বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়। তবে প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছুটি কতদিন বাড়বে তা এখনও বলা হয়নি। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিকের (কলেজ) সঙ্গে মিলিয়ে বাড়ানো হয়েছে। এবারও তাই হচ্ছে বলে জানা গেছে। প্রাথমিক পর্যায়ের ছুটিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে রাখতে কী কী শর্ত দেওয়া যায় তা নিয়ে কাজ করছেন এ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বরীন্দ্রনাথ রায় বলেন, মাধ্যমিক স্কুল-কলেজের ছুটির সঙ্গে মিল রেখে এর আগে প্রাথমিকের ছুটি বাড়ানো হয়েছে। এবারও তাই হবে বলে আমি জেনেছি। আজকের (রবিবার) মধ্যে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে কাজ চলছে। 

এদিকে শনিবার (১৫ মে) রাতে মাধ্যমিক স্কুল ও কলেজের চলমান ছুটি আগামী ২৯ পর্যন্ত বৃদ্ধি করে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, ‘বাংলাদেশসহ সারাবিশ্বে চলমান কোভিড-১৯ অতিমারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্যসুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটির সময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ 

ট্যাগ: ছুটি
বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতার ফাইনালে অ্যাভিয়েশন-ব…
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ঘোষণার জেরে তেলের দামে ব্যাপক দরপতন
  • ২৩ মার্চ ২০২৬
তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence