মোটরসাই‌কেলের ধাক্কায় প্রাণ হারাল স্কুলছাত্র

০৩ অক্টোবর ২০২০, ০৯:২৭ AM
মোটরসাই‌কেলের ধাক্কায় প্রাণ হারাল স্কুলছাত্র

মোটরসাই‌কেলের ধাক্কায় প্রাণ হারাল স্কুলছাত্র © সংগৃহীত

দ্রুতগতিতে ছুটে আসা মোটরসাই‌কেলের ধাক্কায় প্রাণ গেল তা‌মিম মাদবর (৭) না‌মের এক স্কুলছা‌ত্রের।

শুক্রবার বি‌কেল ৫টার দি‌কে শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলার জপসা ইউ‌নিয়‌নের মেলকারকা‌ন্দি এলাকায় এ দুর্ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় মোটরসাইকেল চালক‌কে আটক ক‌রে পু‌লি‌শে দিয়েছে স্থানীয়রা।

নিহত তা‌মিম মেলকারকা‌ন্দি গ্রা‌মের হজরত আলী মাদব‌রের ছে‌লে বলে নিশ্চিত হওয়া গেছে। সে স্থানীয় পালেরচর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রথম শ্রেণির ছাত্র।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বি‌কেল ৫টার দি‌কে তা‌মিম খেল‌তে খেল‌তে মেলকারকা‌ন্দি গ্রামের সড়‌কে আ‌সে। এ সময় শরীয়তপুর সদর উপ‌জেলার বিলাসখান গ্রা‌মের সোবাহান পেদার ছে‌লে শুভ পেদা (২৬) ন‌ড়িয়ার জপসা ইউ‌নিয়‌নের মোল‌্যাকা‌ন্দি গ্রা‌মের এক‌টি পা‌রিবা‌রিক অনুষ্ঠান থে‌কে মোটরসাই‌কে‌লে বা‌ড়ি ফির‌ছিলেন। তার মোটরসাই‌কেলে ধাক্কা লাগ‌লে তা‌মিম ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে শুভ পেদা ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যাওয়ার সময় স্থানীয়রা বাঁশের ব্যারিকেড দি‌য়ে মোটরসাই‌কেলসহ তা‌কে আটক ক‌রে ন‌ড়িয়া থানা পু‌লিশে সোপর্দ ক‌রে।

এ বিষয়ে জানতে চাইলে ন‌ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. হা‌ফিজুর রহমান তা নি‌শ্চিত ক‌রেন। তিনি ব‌লেন, দ্রুতগ‌তি‌তে মোটরসাই‌কেল চালা‌নোর কার‌ণে দুর্ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় এলাকাবাসীর মাধ্যমে চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে অ‌ভি‌যোগ পে‌লে পরবর্তী ব‌্যবস্থা নেয়া হ‌বে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬