প্রাথমিক ছাত্র-ছাত্রীদের অধ্যায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নির্দেশনা

২৭ আগস্ট ২০২০, ০৫:১৩ PM

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩ অক্টোবর পর্যন্ত সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এ সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে অধ্যায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়।

নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করবেন অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানরা। স্থানীয় প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান শিক্ষকরা তাদের শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের জারী করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬