করোনাকে জয় করেছেন ডিপিই‍‍'র মহাপরিচালক

১৩ আগস্ট ২০২০, ১০:১৪ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী ভাইরাস করোনাকে জয় করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। গতকাল বুধবার রাতে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিয়েছিলেন।

করোনা জয়ে এক প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় এখন সুস্থ আছি। বাসাতেই অবস্থান করছি। সবাই দোয়া করবেন।

এদিকে বাংলাদেশ সরকারের এ চৌকস কর্মকর্তার করোনা জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শিক্ষা কর্মকর্তাসহ বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তার করোনাতে সারাদেশের প্রাথমিক শিক্ষকরা তাঁর জন্য দোয়া করছেন।

প্রসঙ্গত, এর আগে তিনি কোরাবানির ঈদের আগে জ্বরে আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। পরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তার ঠিক দুই দিনের মধ্যেই তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬