ছাত্রীদের উত্ত্যক্ত করায় মক্তব শিক্ষকের জরিমানা

০১ নভেম্বর ২০১৯, ০৮:০৮ PM

© প্রতীকী

নাটোরের গুরুদাসপুরে আবদুর রহমান (৩০) নামে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত তিন ছাত্রীকে মক্তবে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

পরে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন ওই আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উত্তরনাবাড়ি এলাকার একটি মক্তবে পড়াতেন আবদুর রহমান। পড়ানোর ফাঁকে পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ওই ছাত্রীদের অভিভাবকেরা বিষয়টি নিয়ে ইউএনও কাছে মুঠোফোনে অভিযোগ করেন।

ঘটনাস্থলে গিয়ে ইউএনও ওই রায় ঘোষণা করেন। এ সময় স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ…
  • ১১ আগস্ট ২০২৬
স্পেসএক্সের হাত ধরে মহাকাশে পাড়ি দেবে ভিয়েতনামের ভিনস্পেস 
  • ১১ আগস্ট ২০২৬
হলের সিট বণ্টন নীতিমালার দাবি কুবির বিজয়-২৪ হলের শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬
ভোটারতালিকা থেকে প্রকাশ রাজকে উধাও করে দিল বিজেপি
  • ১১ আগস্ট ২০২৬
আখেরি চাহার সোম্বা কী, রাসূল (সা.)-এর কী অসুখ হয়েছিল
  • ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ১১ আগস্ট ২০২৬