ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রধান শিক্ষক

৩০ অক্টোবর ২০১৯, ১১:০২ AM

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে পড়াচ্ছিলেন প্রধান শিক্ষক জিয়াউল হক (৫১)। পড়াতে পড়াতে হঠাৎ করেই মেঝেতে ঢলে পড়েন তিনি। প্রিয় শিক্ষকের এমন অবস্থা দেখে শিক্ষার্থীদের চিৎকারে ছুটে আসেন অন্য শিক্ষকরা। অচেতন শিক্ষককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়; কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সহকারী শিক্ষক তপন কুমার রায় বলেন, স্যারকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান—তিনি আগেই মারা গেছেন। আমরা তাকে বাঁচাতে পারিনি।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী জানান, প্রতিদিনের ন্যায় সকালে ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক জিয়াউল হক নয়ন। এ সময় হঠাৎ অসুস্থ হলে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত সদর হাসপাতালে নেয়; কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে …
  • ১১ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্ম…
  • ১১ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
  • ১১ আগস্ট ২০২৬
ভিকারুননিসা ইংরেজি শিক্ষক আলী আনোয়ার বাঁচতে চান
  • ১১ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ১১ আগস্ট ২০২৬