‘দাবি বাস্তবায়ন ছাড়া শিক্ষক সমাজ আমাদের ক্ষমা করবে না’

২৫ অক্টোবর ২০১৯, ০৫:৪৮ PM
প্রাথমিক আন্দোলন

প্রাথমিক আন্দোলন © ফেসবুক

গত ২৩ অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ ছিল স্মরণকালের সর্ববৃহৎ শিক্ষক মহাসমাবেশ। পুলিশের শত বাধা-বিপত্তি উপেক্ষা করে শিক্ষকগণ যেভাবে সমাবেশে উপস্থিত হয়েছিলেন তা নজিরবিহীন ঘটনা। দোয়েল চত্বর ও শহীদ মিনারে লাখো শিক্ষকের ঢল নেমেছিলো।

তাদের ন্যায্য ও যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে এ ঢল। প্রাথমিক শিক্ষকগণ যে বঞ্চিত ও অবহেলিত তা এই মহাসমাবেশের উপস্থিতি তারই সাক্ষ্য বহন করে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ১৪টি সংগঠনের মোর্চা মিলে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠিত হয়।

দীর্ঘদিন ধরেই শিক্ষক সংগঠনগুলো এমন একটা ঐক্য পরিষদ গঠনের অভাব অনুভব করতে থাকে। শিক্ষক সংগঠনগুলো অনুধাবন করতে পেরেছিলেন যে, দাবি আদায়ে ঐক্য বদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই।

তারই ধারাবাহিকতায় সকল সংগঠন মিলে ঐক্য পরিষদ গঠন করতে বাধ্য হন। দুই একটা নামসর্বস্ব সংগঠন যদিও ঐক্য পরিষদের বাইরে রয়ে গেছে। তারপরও বর্তমানে আমরা মনে করি ঐক্য পরিষদই সমগ্র দেশের শিক্ষকদের প্রতিনিধিত্বকারী একমাত্র শিক্ষক সংগঠন হিসেবে বিবেচিত। এতে কোন সন্দেহ নেই।

বর্তমানে ঐক্য পরিষদ সমগ্র দেশের প্রাথমিক শিক্ষকদের আশা আকাঙ্খা ও চাওয়া পাওয়ার প্রতীক হিসেবে বিবেচিত। তাই প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ আরও যাতে সুগঠিত থাকে সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সজাগ দৃষ্টি ও নজর রাখতে হবে। কোন অবস্থাতেই নেতৃত্ব বা অন্য কিছু নিয়ে কোন্দল বা বিভেদ সৃষ্টি করা যাবেনা।

মহাসমাবেশে বেশ কিছু ভুল ভ্রান্তি থাকলেও সামগ্রিক ভাবে সমাবেশ আমি মনে করি শতভাগ সফল হয়েছে। আমাদের আসল উদ্দেশ্য ছিল শিক্ষকদের দাবি দাওয়া সবার নজরে আনা। সেটায় আমরা শতভাগ সফল হয়েছি। সমস্ত পেপার-পত্রিকা ও মিডিয়া আমাদের নিউজ হাইলাইটস করেছে। এটা আমাদের বড় পাওয়া।

এখন আমাদের করণীয় কাজ হলো অতিশীঘ্রই মাননীয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের মাধ্যমে অতিদ্রুত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করা এবং শিক্ষকদের এক দফা দাবি বাস্তবায়ন করা। তা না হলে শিক্ষক সমাজ আমাদেরকে ক্ষমা করবেন না।

লেখক: প্রধান মুখপাত্র, প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ

আরো পড়ুন: ফেসবুক স্ট্যাটাসে কলেজ বন্ধের ঘোষণা ছাত্রলীগ নেতার

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬