টিফিন বিস্কুট নিয়ে পালানোর সময় ধরা পড়লেন প্রধান শিক্ষক

২০ অক্টোবর ২০১৯, ০৭:৫২ PM

শিক্ষার্থীদের বরাদ্দকৃত সরকারি বিস্কুট নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়লেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম। শনিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তাকে আটক করে। বিস্কুটগুলো বাংলাদেশ সরকার কর্তৃক দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের) এর জন্য দেয়া হয়।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ঈমান ফারুক (৫০) বলেন, প্রধান শিক্ষক মাঝে মধ্যেই কার্টুন ভর্তি বিস্কুট স্কুল থেকে কৌশলে নিয়ে যান। আমরা শনিবার একব্যাগ বিস্কুটসহ তাকে আটক করি। এ সময় বাউরা ইউনিয়নের মেম্বর আনিছুর রহমান মানিক উপস্থিত ছিলেন। আমরা তার কাছে বিস্কুটসহ প্রধান শিক্ষককে দিয়েছি।

বাউরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান মানিক উপস্থিত থাকায় বিস্কুটসহ তার ছবি তুলে ছেড়ে দেন এবং ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মো. রেজাউল করিম সেলিম বলেন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম প্রায় স্কুল থেকে গোপনে বিস্কুট নিয়ে যান। আমি মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

বাউরা রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কৌশল করে আমাকে ফাঁসিয়েছে। আমার ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তার উপরে আমি ছেঁড়া-ফাঁটা বিস্কুটের প্যাকেটগুলো উপজেলা বিস্কুট অফিসে ফেরত দেওয়ার জন্য নিয়েছিলাম।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) আবুল হোসেন বলেন, আমি ফেসবুকে দেখেছি। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্ম…
  • ১১ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
  • ১১ আগস্ট ২০২৬
ভিকারুননিসা ইংরেজি শিক্ষক আলী আনোয়ার বাঁচতে চান
  • ১১ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ১১ আগস্ট ২০২৬
সিকৃবিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার শনিবার 
  • ১১ আগস্ট ২০২৬