বৈষম্য নিরসনের দাবিতে অর্ধদিবস কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

১৬ অক্টোবর ২০১৯, ১০:৫২ AM

© টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন প্রাথমিক শিক্ষকরা। শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এ কর্মবিরতি পালন করেছেন তারা।

শিক্ষকেরা জানিয়েছেন, আজ (১৬ অক্টোবর) বুধবার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পূর্বঘোষিত কর্মসূচির তৃতীয় দিনে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন তারা। এর আগে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনঘন্টা কর্মবিরতি পালন করেন তারা।

প্রাথমিক শিক্ষকদের ১৪টি সংগঠন নিয়ে গঠিত জোট ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’র ব্যানারে দেশের সকল প্রাথমিক শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছেন। আগামীকাল ১৭ অক্টোবর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার ঘোষণা রয়েছে প্রাথমিক শিক্ষকদের।

বেতন বৈষম্য নিরসন না হলে শিক্ষকরা ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবেন এবং মহাসমাবেশ থেকে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক আনিসুর রহমান গতকাল বলেন, ‘দাবি আদায় না হলে কর্মসূচি চলমান থাকবে।’

সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আমরা চাই কর্তৃপক্ষ হুমকি ধমকি না দিয়ে দ্রুত ১১তম গ্রেড ও ১০ম গ্রেডের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করুন। পাশাপাশি আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। প্রধানমন্ত্রীই পারেন আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে।’

ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্ম…
  • ১১ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
  • ১১ আগস্ট ২০২৬
ভিকারুননিসা ইংরেজি শিক্ষক আলী আনোয়ার বাঁচতে চান
  • ১১ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ১১ আগস্ট ২০২৬
সিকৃবিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার শনিবার 
  • ১১ আগস্ট ২০২৬