সরকারি প্রাথমিক শিক্ষকদের সারাদেশে একযোগে কর্মবিরতি পালন

১৪ অক্টোবর ২০১৯, ১১:৩৭ AM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার এক দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। সে অনুযায়ী, আজ সারাদেলে প্রাথমিক বিদ্যালয়গুলোয় ১ ঘন্টার কর্মবিরতি পালন করা হয়েছে।

গত রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন প্রাথমিক শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকালও ২ ঘন্টা কর্মবিরতির পালন করবেন তারা। এছাড়া ১৬ ও ১৭ অক্টোবর যথাক্রমে অর্ধদিবস ও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।

এরপরও দাবি আদায় না হলে আগামী ২৩ অক্টোবর মহাসমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে। সেখান থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তারা জানিয়েছেন।

পরিষদের মুখপাত্র এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদরুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবার আমরা চূড়ান্ত প্রস্তুতি নিয়েই মাঠে নামছি। ১০ এবং ১১তম গ্রেডের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। সারাদেশে একযোগ আজ কর্মবিরতি পালন করা হয়েছে। দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।’

শিক্ষকরা জানান, বাংলাদেশের ১৪টি প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করুন, শিক্ষামন্ত্রীকে ডাকসু নেতা 
  • ১১ আগস্ট ২০২৬
বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় আইসিসির সমালোচনায় স্কটল্যান্ড-নে…
  • ১১ আগস্ট ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
  • ১১ আগস্ট ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬