প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকাসহ আটক

০৭ অক্টোবর ২০১৯, ০১:৪০ PM

© ফাইল ফটো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘুষের টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তার অফিস সহকারীকেও আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলী। দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দলের অভিযানে তারা আটক হন।

দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে আনিছুর রহমান ও জুলফিকার আলীকে আটক করা হয়েছে। জুলফিকার আলীর ড্রয়ার থেকে ৫০ হাজার টাকা জব্দ করা হয়। আটকের পর তাঁদের ঠাকুরগাঁও থানায় হস্তান্তর করা হয়।

আবু হেনা আশিকুর রহমান বলেন, ঘুষের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা হলেই আপনারা তা জানতে পারবেন।’

মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬