প্রাথমিকে দপ্তরি নিয়োগের নতুন নীতিমালা কার্যকর

০২ অক্টোবর ২০১৯, ০৯:২৮ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের নতুন নীতিমালা কার্যকর করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী প্রাথমিকে দপ্তরি নিয়োগে ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। মঙ্গলবার (১ আক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করে নীতিমালাটি কার্যকর করাু হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম-আল হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক জনবল সংক্রান্ত ইতোমধ্যে জারিকৃত সব আদেশ বাতিল করে গত ১৬ সেপ্টেম্বর ‘আউট সোর্সিংয়ের মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে জনবল সংগ্রহের নীতিমালা ২০১৯ জারি করা হয়। পরিপত্রে এ নীতিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে জনবল সংগ্রহ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়।

উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর আউট সোর্সিয়ের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে জনবল সংগ্রহের নীতিমালা-২০১৯ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সারদায় এএসপি, ঢামেকে ড্যাব নেতা—পরিচালকের রুমে অনুসারীদের ‘…
  • ১১ আগস্ট ২০২৬
জুলাইয়ে আহত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে ইউ…
  • ১১ আগস্ট ২০২৬
‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল সরকার
  • ১১ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
  • ১১ আগস্ট ২০২৬
টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা, জেনে নিন কোন কোন বিভাগে
  • ১১ আগস্ট ২০২৬
নতুন প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১১ আগস্ট ২০২৬