প্রাথমিক শিক্ষক: নোয়াখালীতে মৌখিক পরীক্ষা শুরু ৯ অক্টোবর

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৩ PM

নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ৯ অক্টোবর থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৬২০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হবেন। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষার্থীদের জন্য কতগুলো নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। এরমধ্যে রয়েছে- সম্পূর্ণ মেধাভিত্তিক নিয়োগ দেয়া হবে; কোন ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না; প্রতারণা থেকে সাবধান থাকুন; তদবির না করতে অনুরোধ করছি; আপনার মেধা এবং যোগ্যতায় ভরসা রাখুন; শুধু মৌখিক পরীক্ষার নম্বর চাকরির নিশ্চয়তা দেয় না। এক্ষেত্রে লিখিত পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয় ৬ অক্টোবর থেকে সব জেলা পর্যায়ে চার সদস্যের কমিটির উপস্থিতিতে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে। এক সপ্তাহের মধ্যে এ পরীক্ষা শেষ করা হবে। এরপর নভেম্বরের প্রথম দিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ২০ নম্বর নির্ধারণ থাকবে। এতে একাডেমিক সনদের ওপর চার নম্বর, উপস্থিতির জন্য চার এবং চার কমিটির সদস্যদের কাছে ১২ নম্বর (প্রতিজনের কাছে তিন নম্বর) বরাদ্দ থাকবে।

গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। এবার মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৭ জনকে নির্বাচন করে নিয়োগের জন্য চূড়ান্ত করে ফল প্রকাশ করা হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬
আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি —ফেসবুকে পীরজাদা হা…
  • ১১ আগস্ট ২০২৬
বাবা-মায়ের স্নেহ ছাড়াই বেড়ে ওঠা ৯ কিশোরের এসএসসি জয়
  • ১১ আগস্ট ২০২৬
১০৫ বছরের ঐতিহ্যে ঘটেনি ছন্দপতন, দাখিলে বৃহত্তর নোয়াখালীতে …
  • ১১ আগস্ট ২০২৬