দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষিকা

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫০ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলার দেবেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদা ইয়াসমিন দীর্ঘ প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। শারীরীক অসুস্থতা দেখিয়ে চিকিৎসার আবেদন দিয়ে কর্মস্থলে আর যোগদান করেননি এ শিক্ষিকা।

প্রায় দেড় বছর ধরে এ শিক্ষিকা বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও তারে বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়নি। দীর্ঘ অনুপস্থিতির কারনে বিদ্যালয়ে পাঠদানেও পড়েছে নেতিবাচক প্রভাব। বিদ্যালয়ে পূর্নাঙ্গ জনবল থাকা পরও শিক্ষার্থীদের পাঠ গ্রহনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, শিক্ষিকা খালেদা ইয়াসমিন ছুটিতে আছেন। তার পদ এখনো শূন্য বলা যাবে না। তিনি একাধিকবার ছুটি বৃদ্ধি করেছেন। তার অনুপস্থিতির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, সহকারী শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে তার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬