প্রাথমিকে বাংলা-ইংরেজি রিডিং পড়ছে ৬৫ শতাংশ শিক্ষার্থী

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৩ PM

© টিডিসি ফটো

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ শতাংশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি রিডিং পড়তে পারছে। গত বছর বিশ্বব্যাংক যে প্রতিবেদন প্রকাশ করেছিলো, বর্তমানে তার চিত্র উল্টে গেছে বলেও দাবি করেছেন তিনি। বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতরে মীনা দিবস-২০১৯ উদযাপন অনুষ্ঠানে সচিব এসব কথা বলেন।

সচিব বলেন, প্রাথমিকের ৬৫ শতাংশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি বিষয়ে রিডিং পড়তে পারে না বলে গত বছর বিশ্বব্যাংকের প্রতিবেদনে তুলে ধরা হয়। গত এক বছরের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নানা ধরণের উদ্যোগ গ্রহন করা হয়। তার সুফল হিসেবে বর্তমানে সেই প্রতিবেদন চিত্র উল্টে গেছে। এখন প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ শতাংশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি বিষয়ে রিডিং পড়তে পারছে বলে দাবি করেন।

সচিব আরো বলেন, ১৯৯৮ সাল থেকে দেশব্যাপী ‘মীনা দিবস’ উদ্যাপন করা হচ্ছে। মীনা একটি কাটুন চরিত্র, এর মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি কন্যা শিশুদের প্রতি বৈষম্য, অবিচার, পুষ্টিহীনতা, শিক্ষা ও কর্ম তুলে ধরা হয়েছে। মীনা চরিত্রের মাধ্যমে সবাইকে সচেতন ও মানসিকতার পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখানো হয়েছে। বর্তমানে ছেলেদের চাইতে প্রায় সকল স্থানে মেয়েরা এগিয়ে যাচ্ছে।

আকরাম আল হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা আনন্দ পায় না। বিদ্যালয়গুলোতে সেই আলোকে তৈরি করা হয়নি বলে অনেক শিশুরা স্কুলেও যেতে আগ্রহ প্রকাশ করে না। প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টি নন্দন করে তোলার কাজ শুরু করা হয়েছে।

তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। তার দেশের সকল বিদ্যালয়গুলো দৃষ্টি নন্দন করে তোলা হবে। প্রথমে ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিবর্তন আনা হবে। পর্যায়ক্রমে দেশের সকল বিদ্যালয় শিশুদের উপযোগী করে তোলা হবে।

এবার মীনা দিবসের শ্লোগান ‘মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে’ নির্বাচন করা হয়েছে। এছাড়া ‘মান সম্মত শিক্ষাকে’ থিম হিসেবে নির্বাচন করা হয়েছে। বক্তব্য শেষে মীনা দিবস উদযাপনে উদ্বোধন করেন সচিব।

সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, মীনা কার্টুনের মাধ্যমে সমাজিক সচেনতার ও কন্যা শিশুদের প্রতি বৈষম্য কমে গেছে। বর্তমানে নারীরা অনেক এগিয়ে এসেছে। এখনো যেসকল স্থানে এমন বৈষম্য রয়েছে তা দূরীকরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমদ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

এবার মীনা দিবস উদ্যাপন উপলক্ষ্যে জেলা/উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি, মীনা বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশী তেমন সাজো ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এবছর জাতীয় পর্যায়ে মীনা কার্টুন প্রদর্শনী, উপস্থিত শিশুদের অংশগ্রহণে মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক আয়োজন, পাপেট শো ও মাপেট শো প্রদর্শনী এবং মীনা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৫ টি স্টল সাজানো হয়েছে।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬