পারিবারিক বিরোধের জেরে প্রধান শিক্ষককে কুপিয়ে জখম

২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩০ PM

© সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় স্কুলের প্রধান শিক্ষক মফিদুল ইসলামকে পারিবারিক বিরোধের জের ধরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। শনিবার উপজেলার দড়িখরসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে তার ওপর এ হামলা চালানো হয়। তাকে রক্তাক্ত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধে প্রধান শিক্ষক মফিদুল ইসলামের ওপর এ হামলার ঘটনা ঘটতে পারে।

আহত শিক্ষকের ছোট ভাই মুশফিকুর রহমান জানান, গান্ধিনা গ্রামের মসজিদ ও মাদ্রাসার জমি সংক্রান্ত বিরোধে শনিবার সকালে মফিদুল ইসলাম স্কুলে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে সেলাই দেয়া হয়েছে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই শিক্ষকের পক্ষ থেকে কেউ থানায় আসলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬