হঠাৎ ৩ স্কুলে প্রতিমন্ত্রী, ৫ শিক্ষককে শোকজ

২১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১০ PM

রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে শোকজ করা হয়েছে।ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেন স্বয়ং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শনিবার আকস্মিক বিদ্যালয়টিতে পরিদর্শনে যান তিনি।

প্রতিমন্ত্রী প্রথমে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে ৪২ শিক্ষকের মধ্যে পাঁচ শিক্ষককে অনুপস্থিত পান। হাজিরা খাতায় এদিন তাদের স্বাক্ষর পাওয়া যায়নি। বিনা ছুটিতে তারা অনুপস্থিত থাকায় শোকজের নির্দেশ দেয়া হয়। শোকজের যথাযথ উত্তর না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

এরপর তিনি সামাজিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখেন ছোট পরিসরে এ বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। ১০-১২ জন শিক্ষার্থী নিয়ে চলছে। এটি দেখে মো. জাকির হোসেন দুঃখ প্রকাশ করেন। দ্রুত এ বিদ্যালয়টির অবস্থা কীভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

পরে ফকিরাপুল টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ বিদ্যালয়ে সাতজন শিক্ষকের উপস্থিতি পান। শিক্ষার্থী রয়েছে মাত্র ১৪-১৫ জন । তা শুনে প্রতিমন্ত্রী ক্ষিপ্ত হন। সাতজন শিক্ষক দিয়ে মাত্র ১৫ জন শিক্ষার্থী কেন, তা জানতে চান। এ এলাকায় ভালো মানের স্কুল থাকায় সরকারি বিদ্যালয়ে ছেলে-মেয়েরা ভর্তি হতে চায় না বলে জানান শিক্ষকরা। কীভাবে শিক্ষার্থী বাড়ানো যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে টিঅ্যান্ডটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজ আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ শিক্ষককে শোকজ করেছি। আগামী সাতদিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।

ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬