১১তম গ্রেড: সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৫ PM

প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবী মেনে না নেওয়া হলে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

শিক্ষকদের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। আধা ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি সুশান্ত কুমার, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষকেরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবি মানতে হবে। নইলে আগামী নভেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করা হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

নেত্রকোনায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

দেশব্যাপী প্রতিটি উপজেলায় সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল তিনটায় শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা সদর উপজেলার উদ্যোগে মানববন্ধনে ১২ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এছাড়াও জেলার ১০ উপজেলায় একযোগে একই দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬