প্রাথমিকের মৌখিক পরীক্ষা অক্টোবরে

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৫ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির।

রোববার চার ধাপে অনুষ্ঠিত ৬১ জেলার  লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় পাস করেছে

ডিপিই মহাপরিচালক বলেন, যারা লিখিত পরীক্ষায় পাস করেছেন তাদের মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডিপিইতে আসতে বলা হয়েছে। প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হবে।

তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শেষ করা হবে। ১০ অক্টোবর থেকে জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে। অক্টোবরের মধ্যেই দেশের ৬১টি জেলার মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এরপর ফলাফল জেলা পর্যায় থেকে ডিপিইতে পাঠানো হবে। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল পরবর্তী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসেবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬