ইজিবাইকের চাপায় প্রাথমিকের শিক্ষার্থী নিহত

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় রেশাদ ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভান্ডারিয়া-বরিশাল সড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা পরে ইজিবাইক চালক পালিয়ে গেলেও পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

নিহত রেশাদ ইসলাম (৭) ভান্ডারিয়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকার রফিকুল ইসলাম ফরাজীর ছেলে এবং ৭০ নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে শিক্ষার্থী।

জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা ছিদ্দিকা জানান, রেশাদ বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লেখা পড়া করত। সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলে আসছিলো। পথে শহরের কলেজ মোড় এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহত রেশাদের পরিবারে শোকের মাতম চলছে।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান বলেন, নিহত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬