যেভাবে দেখবেন প্রাথমিক শিক্ষকের ফল

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৭ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির গণমাধ্যমকে  বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ ৬৩ জেলায় আয়োজিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী পাস করেছেন।

দেখুন: এক ক্লিকে দেখুন প্রাথমিক শিক্ষকের ফল

আরও যেভাবে দেখবেন ফল:

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট http://www.dpe.gov.bd/ তে। চার ধাপে এ পরীক্ষার ফলাফল পিডিএফ আকারে প্রকাশ করা হবে৷

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল দেখতে http://www.dpe.gov.bd/site/view/notices এই লিংকে ক্লিক করতে হবে। এরপর পিডিএফ ফরমেটে ফলাফল প্রকাশ সম্পর্কিত ফাইল দেখতে পাবেন। উক্ত ফাইলটি ডাউনলোড করে শিক্ষক নিয়োগের ফলাফল দেখতে পারবেন।

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে…
  • ১১ আগস্ট ২০২৬
বিএসি চেয়ারম্যানের সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদ…
  • ১১ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ
  • ১১ আগস্ট ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে সরকারের ১২ নির্দেশনা
  • ১১ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি: খুলনা বিভাগের সেরা ২০ কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
ইবির নতুন প্রধান প্রকৌশলী আব্দুল মালেক
  • ১১ আগস্ট ২০২৬