সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশে নতুন সময় নির্ধারণ

১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ PM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় পিছিয়েছে। আজ বৃহস্পতিবার ওই ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আগামী সপ্তাহে তা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডিপিইর মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির গণমাধ্যমকে বলেন, ‘এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ হয়েছে। আজ ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার বাইরে যাওয়ায় তা পিছিয়ে গেছে।’ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তা আগামী সপ্তাহের প্রথমদিকে তা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানিয়েছে, ফলাফল তৈরির কাজ শেষ, এখন তা প্রতিমন্ত্রী ও সচিবের স্বাক্ষরের অপেক্ষায় ফাইলবন্দি হয়ে আছে। আগামী রোববার প্রতিমন্ত্রীর স্বাক্ষর নেয়া সম্ভব হবে। সেদিন অথবা সোমবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ৩০ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ পাঁচ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬