১১তম গ্রেড: উপহাসের আগে চিন্তা করুন নিজে কতটুকু সক্রিয়

১০ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৪ PM

© ছবি: প্রতীকী

শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ছাড়া আন্দোলন করে লাভ নেই। একটা উপজেলায় এক হাজার শিক্ষক থাকলে উপজেলায় কোন কর্মসূচি ঘোষণা করলে ১০০ জন (১০%) এর বেশি উপস্থিত হন না। জেলায় কর্মসূচি দিলে ৩০/৪০ (৪%) এর বেশি পাওয়া যায় না।

আর ঢাকায় কোন কর্মসূচি ঘোষণা দিলে ১৫/২০ জনের(২%) বেশি ঢাকায় আসে না। সবাই নানা অজুহাতে ঘরে বসে থাকেন। এমনকি যারা ফেসবুকে আন্দোলন আন্দোলন করেন তাদের অনেককেও (সবাই না) মাঠে দেখা যায় না। ফলাফল, যারা কষ্ট করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদেরকে রিক্ত হাতে ঘরে ফিরতে হয়।

কোন সংগঠন কর্মসূচি ঘোষণা করলে ঐ সংগঠনের কর্মীদের যখন উপরমহল হয়রানি করে তখন অধিকাংশ শিক্ষকই নিরব ভূমিকা পালন করেন। আর একটা অংশ শিক্ষকদের হয়রানি করতে উপরমহলকে আরো প্রভাবিত করে। ফলাফল, কর্মসূচি ব্যর্থ এবং নেতাদের কর্মসূচি ভুলে নিজেকে বাঁচাতেই পায়ের স্যান্ডেল ক্ষয় করতে হয়।

তাই দয়া করে, ‘কর্মসূচি কর্মসূচি’ রব তোলার আগে নিজ নিজ জেলায় উপজেলায় ১১তম গ্রেড বাস্তবায়নে কার্যকরী ও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলুন। কোন কর্মসূচি ঘোষণা হলে প্রতি বিদ্যালয় থেকে উপস্থিতি নিশ্চিত করুন।

নেতাদের উপহাস বা গালি দেওয়ার আগে একবার চিন্তা করুন আপনি নিজে কতটুকু সক্রিয়। জয় হোক সহকারী শিক্ষকদের, জয় হোক ১১ তম গ্রেড এর।

লেখক: সভাপতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950