শিক্ষার্থীদের পোষাকের টাকা দেবে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৪ PM

© সংগৃহীত

বিনা মূল্যের বই বিতরণের পাশাপাশি আগামী বছর থেকে শিক্ষার্থীদের পোষাকের জন্য টাকাও দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) কুড়িগ্রামে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত এ সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে অন্যান্যের মধে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় জেলার সকল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা ইন্সট্রাক্টর, ইউআরসি ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা কর্মকর্তা, পিটিআই ইন্সট্রাক্টর, পিটিআই সুপারসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, বিনা মূল্যের বই বিতরণের পাশাপাশি আগামী বছর থেকে শিক্ষার্থীদের পোষাকের জন্য টাকাও দেয়া হবে। এ ছাড়া পিইডিপি-৪ প্রকল্পের আওতায় তিন ও ছয় কক্ষ বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোকে নয় কক্ষ বিশিষ্ট বিদ্যালয়ে রূপান্তর করা হবে।

সভা শেষে প্রতিমন্ত্রী জেলা সদরের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণে পরীক্ষামূলকভাবে এক শিফটের বিদ্যালয় সময়সূচির উদ্বোধন করেন।

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬