শিওর ক্যাশে প্রাথমিক শিক্ষকদের বেতনের দাবি যৌক্তিক

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮ PM

© ফাইল ফটো

রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা শিওর ক্যাশের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা প্রদানে প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন ব্যাংকটির একজন শীর্ষ কর্মকর্তা।  

ওই কর্মকর্তার অনুরোধে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আপনারা যে দাবি করেছেন সেটি অযৌক্তিক নয়। শিক্ষকরা বেতনের সময়…ওই সোনালী ব্যাংকে যে ভিড়টি হয়, যে কষ্ট করেন বেতনের জন্য গিয়ে, এটা আমরা লক্ষ্য করি। ‘তারপরও বললেন, আমরা মন্ত্রণালয়ে বসে এটি সিদ্ধান্ত নিতে পারি, আমরা দেখবো।’
 
প্রাথমিকের শিক্ষার্থীদের চলতি অর্থবছরের জন্য উপবৃত্তি প্রদানে বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সই অনুষ্ঠানে শিওর ক্যাশে শিক্ষকদের বেতন দেওয়ার আবেদন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তিনি বলেন, ‘আমাদের উপবৃত্তি প্রদানের দায়িত্ব দিয়েছেন, আমরা গর্বিত। আমরা যেন টিচারদের বেতনও দিতে (শিওর ক্যাশে) পারি।’

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে একমাত্র রূপালী ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা ‘শিওরক্যাশ’ এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবার মাধ্যমে প্রায় দুই কোটি গ্রাহক সারাদেশে টাকা পাঠানো, বিল প্রদান, মোবাইল রিচার্জ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন দিতে পারছেন। এছাড়াও দেশব্যাপী এক লাখ ৮০ হাজারের অধিক এজেন্টের মাধ্যমে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট করতে পারছেন।
 
শিওর ক্যাশের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণ বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল প্রকল্প। ‘মায়ের হাসি’ নামের প্রকল্পের মাধ্যমে প্রতি বছর সারা দেশে এক কোটি মায়েদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এএফএম মনজুর কাদির, শিওর ক্যাশের প্রধান নির্বাহী শাহাদাত খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা থাকছে না!

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬