লম্বা ছুটি শেষে স্কুল খুলছে আজ

২৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ AM
স্কুলের শিক্ষার্থীরা

স্কুলের শিক্ষার্থীরা © সংগৃহীত

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। টানা ছুটির পর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। তবে কলেজের ছুটি আরও কয়েক দিন চলবে। আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবরও সাপ্তাহিক ছুটি পড়ে। এরপর ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় বিদ্যালয়গুলোতে টানা ছুটি দীর্ঘ হয়। সব মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলোতেও দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়। ছুটি শেষে গতকাল থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও কয়েক দিন চলবে। কলেজের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং ছুটি শেষে ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে মোট ১৬ দিনের ছুটি রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে আবারও নিয়মিত ক্লাস শুরু হবে।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬