সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীদের ভিডিও প্রকাশ

২৯ আগস্ট ২০২৬, ০৮:০৯ PM
সেই ছিনতাইকারীদের সিসিটিভি ফুটেজ প্রকাশ

সেই ছিনতাইকারীদের সিসিটিভি ফুটেজ প্রকাশ © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে মারা গেছেন রনজিনা পারভীন (৫৫) নামে বগুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রনজিনা জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।‎

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার সময় রাস্তার উল্টো দিক থেকে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয় বলে জানায় তারা। 

এদিকে, এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে রাস্তার উল্টো দিক থেকে যেতে দেখা যাচ্ছে। এ সময় চালকের হেলমেট থাকলেও পেছনে বসা ছিনতাইকারী মাথায় হেলমেট ছিল না।

‎ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তারা মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছেন।

জানা যায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে তিনি হাসপাতালে যাচ্ছিলেন। 

যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীকে হত্যার আসামি খুবির ৪ ছাত্র, কী বলছে বিশ্ববিদ্য…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদনের শেষ আজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা মামলার আসামি খুবির …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬