ভাঙনে নদীগর্ভে বিলীনের শঙ্কায় দুই বিদ্যালয়

১৯ আগস্ট ২০২৬, ০৮:০৭ PM
ভাঙনে নদীগর্ভে বিলীনের শঙ্কায় দুই বিদ্যালয়

ভাঙনে নদীগর্ভে বিলীনের শঙ্কায় দুই বিদ্যালয় © টিডিসি

ঝালকাঠির বিষখালী নদীর তীব্র ভাঙনে নলছিটি উপজেলার দুটি বিদ্যালয়ের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় বিদ্যালয় দুটি নদীতে বিলীন হয়ে যেতে পারে। গত ১৫ আগস্ট বিশাল একটি ভাঙনে বিদ্যালয়ের মাঠের একাংশসহ নদীর বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

আজ বুধবার (১৯ আগস্ট) সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুরে অবস্থিত ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নদী থেকে দূরত্ব খুবই সামান্য। জোয়ারের সময় পানিতে বিদ্যালয়ের মাঠ তলিয়ে ঢেউ আছড়ে পড়ে বিদ্যালয়ের ভবনে। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই দুই প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ।

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমথ রঞ্জন সমদ্দার জানান, আমাদের বিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থী আছে। নদী ভাঙতে ভাঙতে এখন বিদ্যালয় ভবনের কাছে এসে পৌঁছেছে। ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে খুবই আতঙ্কে থাকি, কখন কোনো অঘটন ঘটে যায়। বেড়িবাঁধ না থাকায় বাচ্চারা নদীতে ছুটে যায়, আবার জোয়ারের সময় পানি মাঠে থইথই করে। এর চেয়েও বড় আতঙ্ক হলো, যে হারে ভাঙছে তাতে যেকোনো সময় বিদ্যালয় ভবন নদীতে বিলীন হতে পারে। তাহলে এই শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটবে। কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখে যথাযথ পদক্ষেপ নেয়।

ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্নি আক্তার ও সহকারী শিক্ষক হাসানুজ্জামান বলেন, আমাদের বিদ্যালয়ে একসময় তিনশত শিক্ষার্থী ছিল। কিন্তু এই নদী ভাঙনে শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট হওয়ায় অভিভাবকরা তাদের অন্যত্র ভর্তি করাচ্ছেন। আমাদের এখানে এখনো সব শ্রেণি মিলিয়ে ২ শতাধিক শিক্ষার্থী আছে। তবে বিষখালীর প্রবল ভাঙন আমাদের বিদ্যালয়ের খুব কাছে চলে এসেছে। একটি বেড়িবাঁধ ছিল, সেটিও কয়েকদিন আগে বিদ্যালয়ের মাঠের একাংশসহ নদীতে চলে গেছে। এখন যেটুকু মাঠ অবশিষ্ট আছে, জরুরি ব্যবস্থা না নিলে মাঠ আর বিদ্যালয় ভবন নদীর গর্ভে যেতে সময় লাগবে না।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবক শাহিন হাওলাদারসহ কয়েকজন বলেন, বিষখালীর ভাঙনে এই এলাকার বহু বাসিন্দা ভূমিহীন হয়েছেন। এই বর্ষায় ভাঙন আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কারও না কারও বাড়িঘর, কৃষিজমি নদী গ্রাস করছে। আমার সন্তান এখানের বিদ্যালয়ে লেখাপড়া করে, কিন্তু বিদ্যালয় দুটি এখন ভাঙনের ঝুঁকিতে আছে। সরকারের কাছে আমাদের আবেদন, যাতে দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু জানান, ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকা আমাদের ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য মহোদয় পরিদর্শন করেছেন। আমরাও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙন রোধে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9