সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে নিয়ে গেল যুবলীগ নেতা

০৬ আগস্ট ২০২৬, ০৮:৪৩ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মিছিল

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মিছিল © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর অভিযোগ উঠেছে সাংগঠনিক  স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাদ্দাম মুন্সি (সুহেল রানা)।

স্থানীয়দের অভিযোগ, বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাদ্দাম মুন্সি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে সিঙ্গারা-সমুচা খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যান। পরে তাদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে উদ্বুদ্ধ করেন। মিছিলের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয় এবং সচেতন মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়।

ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পাঠদান শুরু হওয়ার আগে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি সিঙ্গারা ও সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মাজার গেট এলাকায় নিয়ে যান। সেখানে তাদের দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়ানো হয়।

তিনি বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের দপ্তরিকে ফোন করে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধান শিক্ষক।

দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। যারা শিক্ষার্থীদের দিয়ে এমন কাজ করিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আশা করছি, খুব দ্রুতই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

দেবিদ্বার থানার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমাণ পেয়েছি। কোমলমতি শিশুদের দিয়ে যারা রাজনৈতিক দলের মিছিল করিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬