আম পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী

১২ মে ২০২৬, ১১:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

খাগড়াছড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু ত্রিপুরা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী বিনয় ত্রিপুরা। 

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিশু ত্রিপুরা স্থানীয় বাসিন্দা সুপেন ত্রিপুরা ও মিত রানী ত্রিপুরার ছেলে। সে ৯ মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিশু ও তার বন্ধু বিনয় একটি আম গাছে উঠে আম পাড়ছিল। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। এতে মিশু গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিশুকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা বসতবাড়ির পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে টানানো বিদ্যুতের তার দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬