শিক্ষকের সঙ্গে ‘অপ্রীতিকর’ ঘটনায় উত্তাল উইলস লিটল ফ্লাওয়ার, শিক্ষার্থীদের বিক্ষোভ

০২ মে ২০২৬, ০৯:৫৫ AM
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ © টিডিসি সম্পাদিত

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষকের সঙ্গে এক শিক্ষার্থীর ‘অপ্রীতিকর’ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনাকে ঘিরে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবং প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছে। একই সঙ্গে বিচারপ্রার্থী অভিভাবকের পক্ষ থেকে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল এ ঘটনার সূত্রপাত হয়। ওইদিন দশম শ্রেণির একটি ক্লাসে পদার্থবিজ্ঞানের এক শিক্ষকের কাছে বাংলা বিষয়ের একটি প্রশ্ন জানতে চান এক শিক্ষার্থী। শিক্ষক তাকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে যেতে বললেও শিক্ষার্থী বারবার একই প্রশ্ন করলে একপর্যায়ে ‘অশোভন’ আচরণের অভিযোগ ওঠে এবং শিক্ষক তাকে থাপ্পড় দেন বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে ওই শিক্ষক শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করেন। ১৮ এপ্রিল তিনি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে অভিভাবকের বাসায় যান। সেখানে তিনি অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে ২৩ এপ্রিল শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং একই দিনে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান করে। এ ঘটনায় রমনা থানায় একটি জিডিও করা হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক কোচিং বা প্রাইভেট পড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি নিয়মিতভাবে কোচিং করান না; বরং সহকর্মীদের অনুরোধে সীমিত পরিসরে একটি বাসায় পড়াতেন।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে জিডির বিস্তারিত বিষয়বস্তু জানাতে পারেননি। তিনি বলেন, জিডিতে ফেসবুকে ভুয়া তথ্যসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9