শিক্ষকতার স্বপ্নে বিভোর সোনিয়া এখন আইসিইউতে

০১ জুন ২০১৯, ০৪:২৪ PM
প্রতীকী

প্রতীকী

মেঘনা নদী পাড়ি দিয়ে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা সোনিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় গুরুতর আহত হন।

গত শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে ওই যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারে সোনিয়াসহ আরো বেশ কয়েকজন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ছিলেন। আহত সোনিয়া এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোনিয়ার বাবা আওলাদ হোসেন জানান, রিকশা চালিয়ে যা রোজগার হয় তা দিয়েই কোনো রকম সংসার চলতো। তিন মেয়ে আর এক ছেলেকে পড়াশোনা করাচ্ছি। পরিবারের অস্বচ্ছলতার কারণে বড় মেয়ে সোনিয়াকে বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এখনই বিয়ে করার ব্যাপারে অমত দিয়ে সে স্বপ্ন দেখছিল শিক্ষকতার। সেজন্য মেঘনা নদী পাড়ি দিয়ে প্রথম শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়েছিল। কিন্তু ট্রলার ডুবে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি আমার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটিতে ৪০ জন যাত্রীর মধ্যে সোনিয়াসহ বেশ কয়েকজন ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী। গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের আধার মানিক গ্রামের বাসিন্দা সোনিয়া ট্রলারে চেপে মেঘনা পার হয়ে মুন্সিগঞ্জ লঞ্চঘাট আসছিলেন। সেখান থেকে মুন্সিগঞ্জের সরকারি হরগংগা কলেজে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

সোনিয়ার বাবা বলেন, ডান পায়ের রগ ছিঁড়ে গেছে, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে এবং শরীরের কয়েকটি স্থান থেতলে গেছে। মেয়ের অবস্থা এখন মুমূর্ষু। আজকে চিকিৎসকরা বোর্ড গঠন করে অপারেশন করবেন। সাত ব্যাগ রক্ত ব্যবস্থা করে রাখতে বলেছেন।

তিনি বলেন, মুন্সিগঞ্জের সরকারি হরগংগা কলেজে সোনিয়ার পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য একাই যাচ্ছিল সে। দুর্ঘটনার পর এক ব্যক্তি তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। তারপর মেয়ের ভিজে যাওয়া মোবাইল থেকে সিম বের করে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তাৎক্ষণিক ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই।

সোনিয়ার পরিবার সূত্রে জানা যায়, সকাল ৯টায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি দেখে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয় সোনিয়াকে।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬