প্রাথমিক নিয়োগের প্রশ্নফাঁস, আটক ৪৫

৩১ মে ২০১৯, ০৩:১১ PM

পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রশ্ন ও বিভিন্ন ডিভাইসসহ তাদের আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

আটককৃতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের দুজন উমেদারসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান।

তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রশ্নপত্র এবং মোবাইল ফোনের বিভিন্ন ডিভাইস ব্যবহার করে সরবরাহ করা উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হবে। প্রশ্নফাঁস এ চক্রের সঙ্গে কারা জড়িত পুলিশের তদন্তে তা বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950