অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ। শুক্রবার সকাল ১০টায় শুরু হয় এই পরীক্ষা। আগামী ৩১ মে, ১৪ জুন ও ২১ জুন বাকি ধাপের পরীক্ষা হবে।
এদিকে আজকের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে একাধিক পরীক্ষার্থী জানান, প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। তারপরও যেহেতু প্রতিযোগী সংখ্যা ২৪ লাখেরও বেশি; তাই যোগ্য ও দক্ষরাই টিককে। আব্দুল আলীম নামে এক শিক্ষার্থী জানান, যতটা কঠিন ধারণা ছিল ততটা হয়নি, স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা যায়; যেখানে কঠিন-সহজের মিশ্রণ ছিল।
ফারহানা এক শিক্ষার্থী বলেন, দুই-একটা প্রশ্ন কনফিউশন ছিল; বাকি সব ঠিক আছে। তার বিশ্লেষণ, প্রশ্ন কিছুটা সহজ হওয়ায় ভালো করতে হবে; তা না হলে টেকা কঠিন। টিকবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়ত টিকব। কিন্তু চাকরি হবে- এমন নিশ্চয়তা দেওয়া যায় না। যেহেতু এখানে মৌখিক পরীক্ষা বড় একটি ফ্যাক্টর।
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ১৩ হাজার পদের বিপরীতে এসব আবেদন জমা পড়ে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া সারা দেশে মোট চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন সমাধান (পুরো অংশ)
আরও পড়ুন: সাফল্যের কোন শর্টকাট রাস্তা নেই
আরও পড়ুন: ভাইভা পাস করতে আয়নার সামনে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলতে শিখুন




ফেসবুক থেকে সংগৃহীত
আরো পড়ুন: জীবনের গল্প: বাবার সম্মান রক্ষায় এএসপি দিদার নূর
আরো পড়ুন: ১০ অধিনায়কের বিশ্বকাপ ভাবনা, মাশরাফি কী বললেন?