ভিকারুননিসায় হিজাব ইস্যু, দুঃখপ্রকাশ করে অধ্যক্ষকে যা লিখলেন সেই শিক্ষিকা

২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব ইস্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষিকা (ইংরেজি) ফজিলাতুন নাহার। আজ সোমবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বরাবর একটি আবেদনে এ দুঃখপ্রকাশ করেন। 

আবেদনে শিক্ষিকা ফজিলাতুন নাহার বলেন, ‘আমি আপনার প্রতিষ্ঠানে বসুন্ধরা প্রভাতী শাখায় বিগত ১৬ বৎসর যাবত কর্মরত আছি।  ‘কালবেলা’ পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত ভিকারুননিসায় হিজাব পড়ায় ২২ শিক্ষাথীকে বের করে দিলেন শিক্ষিকা শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে।

সেখানে দাবি করা হয়েছে আমি হিজাব পড়ায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দিয়েছি যা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে আপনার নিকট বিনীত অনুরোধ যে, অভিযোগ এসেছে আমি সেই অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, রবিবার (২৪ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ২০ থেকে ২২ জন শিক্ষার্থী হিজাব পরে আসেন। ওই অবস্থায় সব ক্লাসে তারা উপস্থিত থাকলেও কোনো শিক্ষকই তাদের হিজাব নিয়ে কোনো আপত্তি করেননি। কিন্তু শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন। এসময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন অভিভাবকরা।

অভিভাবকরা জানান, বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির তাদের মেয়েরা অধ্যয়ন করছেন। প্রতিদিনের মতো এদিনও তারা হিজাব পরে ক্লাসে গিয়েছেন। পরে বাসায় ফিরে তারা জানান, হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে এ জন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। 

 

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9