শাহীন কলেজের সমবেদনাপত্র নিয়ে মাইলস্টোনে দুই প্রতিনিধি দল

২৭ জুলাই ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০২:১৪ AM
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছে ঢাকা ও কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজের দুটি প্রতিনিধি দল

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছে ঢাকা ও কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজের দুটি প্রতিনিধি দল © সংগৃহীত

সংহতি ও সহানুভূতির এক আন্তরিক নিদর্শন হিসেবে বিমান দুর্ঘটনার শিকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছে ঢাকা ও কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজের দুটি প্রতিনিধি দল। শনিবার (২৬ জুলাই) অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীর সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল দুটি প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান। 

শাহীন কলেজ পরিবারের পক্ষ থেকে অনাকাঙ্খিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা জানানো হয়। প্রতিনিধি দলটি দুর্ঘটনায় আহত এবং চিকিৎসাধীনদের  দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন। এ সময় কলেজ দুটির পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক সমবেদনাপত্র হস্তান্তর করা হয়েছে। 

বি এ এফ শাহীন কলেজ, ঢাকা’র প্রতিনিধি দলকে মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর শিরীন আক্তার এবং অন্য শিক্ষক ও কর্মকর্তারা অধ্যক্ষের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং লিখিত শোকবার্তা গ্রহণ করেন। অপরদিকে বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা’র প্রতিনিধি দলকে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, শিক্ষক ও কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান এবং লিখিত শোকবার্তা গ্রহণ করেন।

আরও পড়ুন: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সফর পারস্পরিক মমত্ববোধের স্বাক্ষর বহন করে। ক্রান্তিকালে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শোকভার ভাগাভাগি এবং মানসিক সমর্থনের এ উদ্যোগ মানুষ হিসেবে আমাদের পারস্পরিক অবিচ্ছেদ্য বন্ধনকে প্রতিফলিত করে। শাহীন কলেজের এ উদ্যোগ শোককে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা সমাজের নৈতিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশ সিরিজে বাবরের ব্যাটে ভরসা পাকিস্তানের
  • ০৭ মে ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস…
  • ০৭ মে ২০২৬
ঢামেক হাসপাতাল থেকে আটকের প্রতিবাদে ওষুধ কোম্পানির প্রতিনিধ…
  • ০৭ মে ২০২৬
যোগদান করলেন ঢাবির নতুন প্রো-ভিসি, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন থে…
  • ০৭ মে ২০২৬
বিপিএলে ফিক্সিং, শাস্তি পাচ্ছেন ৫ জন
  • ০৭ মে ২০২৬
ব্যক্তিগত উদ্যোগে গর্ভনিরোধক কেনার হার ৭০ শতাংশে উন্নীত করত…
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9