ইসরাতের নিচে থেকেও ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন অনেকে

০৪ এপ্রিল ২০১৯, ০৭:২২ PM
ইসরাত ও তার পরীক্ষার নম্বর

ইসরাত ও তার পরীক্ষার নম্বর

ইসরাত জাহান। নওগাঁর ধামইরহাট উপজেলার পলাশবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। পিইসির প্রকাশিত ফলে ৬ টি বিষয়ের মধ্যে দুটিতে ৯৯ এবং ৪ টিতে ৯৮ করে পেয়েছে সে। সব মিলিয়ে ৬০০-তে তার নম্বর ৫৯০; যা গোটা উপজেলায় সর্বোচ্চ। অথচ সদ্য প্রকাশিত ট্যালেন্টপুলে নাম নেই তার। বিষয়টিতে শুধু ইসরাত কিংবা তার পরিবার নয়, হতবাক হয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্ট সবাই।

ইসরাতের মা সুলতানা রাজিয়া জানান, পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে, সমাপনী পরীক্ষা দেয় ইসরাত জাহান। তার চেয়ে কম নম্বর পেয়েও ট্যালেন্টপুল তালিকায় নাম এসেছে অনেকের। তাই ফলাফলে সংশোধনী আনতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। একইসাথে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু ফলাফলে সংশোধনী আনতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা গড়িমসি করছেন।

পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা ইয়াসমিন জানান, সর্বোচ্চ নম্বর পেয়ে ইসরাত জাহান স্কুল পর্যায়ে, এমনকি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। কিন্তু ট্যালেন্টপুলে বৃত্তির আওতায় না আসায় অবাক হয়েছে।

ধামইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, পরীক্ষা গ্রহণ ও সঠিকভাবে খাতা নিরীক্ষার পর জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অধিদপ্তরে নম্বর পাঠানো হয়েছে। ট্যালেন্টপুল বা বৃত্তি তালিকা হয়ে থাকে অধিদপ্তরে। সেখানে কোন কারণে হয়তো তার নাম বাদ পড়েছে। তবে সংশোধনী আনার সুযোগ রয়েছে এখনও।

তিনি আরো জানান, ফলাফল পুনঃসংশোধন ও ইসরাতকে বৃত্তির আওতায় আনতে তার অভিভাবক ২৫ মার্চ একটি লিখিত আবেদন করেছেন। আবেদনটি জেলা শিক্ষা অফিসারের নিকট পাঠানো হয়েছে। সংশোধন পূর্বক তাকে ট্যালেন্টপুলের তালিকা ভুক্ত ও একইসাথে বৃত্তির আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম জানান, ইসরাতের বৃত্তির ফলাফলে সংশোধনী আনতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে বৃত্তি আওতায় আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

নানা আয়োজনে বড়াইবাড়ী দিবস পালিত
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসির
  • ১৮ এপ্রিল ২০২৬
নকল দুধ তৈরির দায়ে ভেজাল কারবারির জেল-জরিমানা
  • ১৮ এপ্রিল ২০২৬
তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬