দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের 

৩১ মে ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০১:৩৭ PM
আমিনুল ইসলাম চৌধুরী

আমিনুল ইসলাম চৌধুরী © সংগৃহীত

তিন দফা দাবি আদায়ে আগামী ২৩ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের শিক্ষকেরা। শনিবার (৩১ মে) যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষকদের খুলনা বিভাগীয় সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন। 

আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় জাতীয়করণ করা শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ২০২০ সালের ১২ আগস্ট যে টাইম স্কেল সংক্রান্ত চিঠি জারি করা হয়, তা সম্পূর্ণভাবে অবৈধ ও বিভ্রান্তিকর। এ চিঠি প্রত্যাহার করে ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরির সময়সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা দেওয়া এবং বঞ্চিত প্রধান শিক্ষকের গেজেট প্রকাশ করাই এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য।’ 

তিনি আরও বলেন, ‘আগামী ২২ জুন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছি। সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন। শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নও সম্ভব নয়। আপনারা ঢাকাতে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যাবেন। আমাদের দাবি না মানলে সমাবেশের পর দিন ২৩ জুন থেকে আমরণ অনশনে যাব।’  

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আজমল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হামিদুল ইসলাম, যশোর জেলা কমিটির সমন্বয়ক বি এম কিয়াম উদ্দীন।

প্রাথমিকের শিক্ষকদের তিন দফা দাবি হলো: ২০২০ সালের ১২ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে টাইম স্কেল সংক্রান্ত অবৈধ চিঠি প্রত্যাহার, ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরির সময়সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা দেওয়া এবং বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশ।    

এডিস কামড়ায় দিনে, মশারি দিয়ে ডেঙ্গু ঠেকানো সম্ভব নয়: এমপি ফ…
  • ২০ জুলাই ২০২৬
সরকারি কলেজে কর্মরত ১৪৫ প্রদর্শককে বিসিএস শিক্ষা ক্যাডারের …
  • ২০ জুলাই ২০২৬
সীমান্তের ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ব…
  • ২০ জুলাই ২০২৬
এক বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব
  • ২০ জুলাই ২০২৬
‘বাংলাদেশের ডেইরি ও মাংস খাতকে ভবিষ্যতের চাহিদা অনুযায়ী গড়ে…
  • ২০ জুলাই ২০২৬
বিনামূল্যে স্কুল ড্রেস পেল ৭৯ দরিদ্র শিক্ষার্থী— ‘এখন আমরাও…
  • ২০ জুলাই ২০২৬