প্রাথমিকের বৃত্তির ফল রবিবার

২৩ মার্চ ২০১৯, ১২:৩১ PM

© ছবি: সংগৃহীত

প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে রবিবার (২৪ মার্চ)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এফ এম মঞ্জুর কাদির।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর সাড়ে ৮২ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিবে সরকার। এর মধ্যে মেধাবৃত্তি দেয়া হবে ৩৩ হাজার শিক্ষার্থীকে এবং সাধারণ বৃত্তি দেয়া হয়ে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থীকে। রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বৃত্তির ফল ঘোষণা করবেন শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সাধারণ কোটায় ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তিনজন ছাত্র ও তিনজন ছাত্রীর মাঝে মোট ছয়টি বৃত্তি দেয়া হবে। ওয়ার্ড পর্যায়ে বৃত্তি প্রদানের পর অবশিষ্ট থেকে প্রতিটি উপজেলায় বা থানায় দুই জন ছাত্র ও দুই জন ছাত্রীকে বৃত্তি দেয়া হবে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে শিক্ষার্থীদের ফলাফলের ওপর ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে তিনটি করে ২৪ টি সাধারণ বৃত্তি প্রদানের পর চারটি সাধারণ বৃত্তি সংরক্ষণ করা হবে।

২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। তার পরের বছরই শুরু হয় ইবতেদায়ি শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা। উভয় পরীক্ষা চালুর পর পৃথক বৃত্তি পরীক্ষার পরিবর্তে সমাপনীতে অংশ নেয়া সকল ক্ষুদে শিক্ষার্থীদের মেধা তালিকা অনুযায়ী বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

অধিদফতরের মহাপরিচালক বলেন, আগে বিদ্যালয় থেকে কিছুসংখ্যক মেধাবী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতো। বাকি শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেত না। এসব বিষয় বিবেচনা করে বৃত্তি পরীক্ষা বাতিল করে চালু করা হয় মেধা ও কোটা পদ্ধতি।

রবিবার (২৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনের মধ্যে ২০১৮ শিক্ষাবর্ষের সমাপনী ও ইবতেদায়ি পাস শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে। আর এ ফলাফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন। এসময় সচিব আকরাম আল হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশ হয়। এবছর পিইসিতে পাসের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ। ইবতেদায়িতে এ পাসের হার কিছুটা এগিয়ে ৯৭ দশমিক ৬৯ শতাংশ। তবে দুটো মিলিয়ে পাসের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬