প্রাক-প্রাথমিকে দ্রুত শিক্ষক নিয়োগের তাগিদ সংসদীয় কমিটির

২২ মার্চ ২০১৯, ১০:২৫ AM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কথা বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষার মানোন্নয়নে শিশুদের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। এতে মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার প্রদান, মেধা বিকাশে খেলাধুলায় উৎসাহিত করা এবং দুর্গম এলাকার শিশুদের শিক্ষায় বিশেষ অগ্রাধিকার ও এসব এলাকায় কর্মরত শিক্ষকদের আবাসন সুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

এছাড়াও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক উপজেলায় অটিজম আবাসিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। শিক্ষার মানোন্নয়নে মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রম মনিটরিং করার পরামর্শ এসেছে বৈঠক থেকে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত প্রথম বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ, আলী আজম, শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম এবং ফেরদৌসী ইসলাম।

স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৫…
  • ০৭ নভেম্বর ২০২৬
সীমান্তে বাংলাদেশিকে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই বিভাগের অনুমোদন পেতে যাচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, যেসব সড়ক দিয়ে…
  • ০৭ নভেম্বর ২০২৬
রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950