কালবৈশাখী ঝড়ে প্রাচীর ধসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

২২ মে ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
নিহত বিথি খাতুন

নিহত বিথি খাতুন © টিডিসি ছবি

নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে বাড়ির পুরোনো প্রাচীর ধসে পড়ে বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মৃত বিথি ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় প্রবল কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণ। সে সময় বিথি বাড়ির পাশে টিউবওয়েলের কাছে হাত-পা ধুচ্ছিল। আকস্মিক ঝড়ো হাওয়ায় ঘরের পাশের পুরোনো ও দুর্বল একটি প্রাচীর বিকট শব্দে ধসে পড়ে তার উপর। মুহূর্তেই মেয়েটি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়। বিথির স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করে নিকটতম একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই হালিম হোসেন দ্য ডেইলি ক্যাম্পাস কে বলেন, ‘বিথি খুব মনোযোগী ছাত্রী ছিল। স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হয়ে গ্রামের শিশুদের পড়াবে। একটুখানি বৃষ্টিতে ভেঙে পড়া দেয়ালই ওর স্বপ্নের অবসান ঘটাল।’

বিথির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা ভিড় করেছেন তার বাড়িতে। সবার চোখে-মুখে বিষণ্নতা, বাকরুদ্ধ হয়ে পড়েছেন অনেকেই।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে  চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈধতা যাচাইয়ে আইনি নোটিশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আইইউবির বিজনেস স্কুলের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্য…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পাটের ফলন ভালো, দাম নিয়ে হতাশ কৃষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শুধু বুকে ব্যথা নয়, হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে যেসব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস, আবেদন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
১০৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী ৭২টিতে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬