বেতন বৈষম্য নিরসনে সঠিক সিদ্ধান্ত আসবে: সচিব

২১ মার্চ ২০১৯, ০২:৩৫ PM
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন

দেশের সরকারি প্রাথামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে বাস্তবসম্মত ও সঠিক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষকদের নানা সমস্যা দূরীকরণ ইশতেহারের আওতাভূক্ত। এ ব্যপারে সিদ্ধান্ত আসবে।

বুধবার মিরপুরে প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় কর্মপরিকল্পনা উপস্থাপন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম। মন্ত্রণালয়ের অধীন দফতরগুলো মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ জানান, সরকার আগামী পাঁচ বছরে ২ কোটি ৫০ লাখ জনগোষ্ঠীকে নিরক্ষরমুক্ত করতে চায়। এর জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্থায়ী লার্নিং সেন্টার তৈরির কাজ চলমান। এ ছাড়া উপানুষ্ঠানিক শিক্ষা নিশ্চিতকরণে তৃণমূল পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এবং সাংবাদিক সমাজকে সম্পৃক্ত করা হচ্ছে।

কর্মশালায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, ঝরে পড়ার হার কমানো, প্রশ্নপত্র ফাঁস রোধ, একীভূত শিক্ষা নিশ্চিতকরণ, নিরক্ষরতা দূরীকরণ এবং উপবৃত্তি ও স্কুলফিডিংসহ অন্যান্য কাজের আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন ১১তম গ্রেড যৌক্তিক: শিক্ষকদের সচিব

 

রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬