তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল করছে সরকার

২০ মার্চ ২০১৯, ০৯:১৬ PM

© ফাইল ফটো

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ‘শিশুদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে সব ধরনের পরীক্ষা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল তৃতীয় শ্রেণি পর্যন্ত আনুষ্ঠানিক পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মূল্যায়নের মাধ্যমেই উত্তীর্ণ করা হবে।’

সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রীর সম্মতির পর তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান সচিব।

রাতের মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস
  • ১২ আগস্ট ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তরে কলেরা টিকাদান শুরু: প্রশাসক
  • ১২ আগস্ট ২০২৬
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি
  • ১২ আগস্ট ২০২৬
গায়ের জোর নয়, মেধা নিয়ে প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
  • ১২ আগস্ট ২০২৬
বড় সুখবর পেলেন বাবর আজম
  • ১২ আগস্ট ২০২৬
ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
  • ১২ আগস্ট ২০২৬