প্রাথমিকে নৈতিক ডায়েরি ব্যবহারের ওপর জোর নির্দেশ

১৮ মার্চ ২০১৯, ০৩:১৩ PM

© ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের মূল্যবোধ জাগ্রত করতে প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক নৈতিক ডায়েরি ব্যবহারের ওপর নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের প্রতিদিন সমাবেশ ও শ্রেণিকক্ষে নীতিবাক্য অনুশীলন করানো এবং সকলকে নৈতিক ডায়েরি ব্যবহার করাতে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তর থেকে দেওয়া এ নির্দেশনায় উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশের লক্ষ্যে প্রতিদিন সমাবেশ ও শ্রেণিকক্ষে নীতিবাক্য অনুশীলন করাতে হবে। সকল শিক্ষার্থীর নৈতিক ডায়েরির ব্যবহারও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তাদের নিকট ৮৩টি নীতিবাক্য ও নৈতিক ডায়েরির ছক পাঠানো হয়েছে।

কর্মকর্তারা জানান, একই কাজ বারবার করার ফলে তা অভ্যাসে পরিণত হয়। এভাবেই মানুষের মস্তিষ্ক গঠিত। বারবার করা ভালো কাজ জীবনের মূল্যবোধে রূপান্তর হয়। তাই শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ্য ফুটিয়ে তোলার লক্ষ্যে প্রতিদিন নীতিবাক্য পাঠ ও সেসব বাক্যগুলো অনুশীলন করাতে হবে।

রাতের মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস
  • ১২ আগস্ট ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তরে কলেরা টিকাদান শুরু: প্রশাসক
  • ১২ আগস্ট ২০২৬
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি
  • ১২ আগস্ট ২০২৬
গায়ের জোর নয়, মেধা নিয়ে প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
  • ১২ আগস্ট ২০২৬
বড় সুখবর পেলেন বাবর আজম
  • ১২ আগস্ট ২০২৬
ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
  • ১২ আগস্ট ২০২৬