রাজধানীতে শিক্ষার্থীদের পিটি করাচ্ছে রোবট

১৩ মার্চ ২০১৯, ০৪:৩৪ PM
শিক্ষার্থীদের পিটি করাচ্ছে রোবট

শিক্ষার্থীদের পিটি করাচ্ছে রোবট © টিডিসি ফটো

রোবট কথা বলছে, চলাফেরা করছে। এমনকি নাচছেও। শারীরিক প্রশিক্ষণও করাচ্ছে বেশ নিখুঁত ভাবে। আর সেই রোবটের সঙ্গে তাল মিলিয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা। ছোট ছোট শিক্ষার্থীরা বেশ প্রাণোচ্ছল। সম্প্রতি এমনই দৃশ্য দেখা গিয়েছে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে (ডিআইএস)।

বিশ্বের অনেক দেশের স্কুলে এখন রোবটের ব্যবহার হচ্ছে। তবে বাংলাদেশের কোনও স্কুলে রোবটের ব্যবহার এবারই প্রথম দেখা গেল।

স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জানান, সম্প্রতি স্কুলটির সাইন্স, টেকনোলজি ও ম্যাথমেটিক্স ল্যাবের (এসটিইএম) জন্য তিনটি রোবট আনা হয় চীন থেকে। প্রতিটি রোবটের দাম পড়েছে এক লাখ টাকা।

শিক্ষার্থীদের সকালের পিটিতে মাঝে মাঝেই রোবটের ব্যবহার করছেন ডিআইএস’র আইটি (তথ্যপ্রযুক্তি) কো-অর্ডিনেটর মাহমুদুল হক বাশার। তিনি বলেন, রোবটের ব্যবহারে শিক্ষার্থীরা অনেক আনন্দ পায়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পিটিতে অংশ নেয়।

স্কুলটির ভাইস প্রিন্সিপাল ড. মো. মাসুদুর রহমান জানান, গত ১৯ ফেব্রুয়ারি আমাদের ল্যাবে তিনটি রোবট সংযোজন করা হয়। আমরা শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে চাই। শিক্ষার্থীরা এখন রোবট ও রোবটিক্সের দিকে আকৃষ্ট হচ্ছে, এসব তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে। সঙ্গে নগরজীবনে কিছুটা আনন্দ পাচ্ছে শিক্ষার্থীরা।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬