প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১৩ মার্চ

১০ মার্চ ২০১৯, ০৮:১২ PM

© ফাইল ফটো

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হচ্ছে আগামী ১৩ মার্চ (বুধবার) থেকে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা সপ্তাহের কর্মসূচি চলবে ১৯ মার্চ পর্যন্ত।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেবেন গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। অনুষ্ঠানে ২০১৮ খ্রিষ্টাব্দের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাতের মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস
  • ১২ আগস্ট ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তরে কলেরা টিকাদান শুরু: প্রশাসক
  • ১২ আগস্ট ২০২৬
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি
  • ১২ আগস্ট ২০২৬
গায়ের জোর নয়, মেধা নিয়ে প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
  • ১২ আগস্ট ২০২৬
বড় সুখবর পেলেন বাবর আজম
  • ১২ আগস্ট ২০২৬
ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
  • ১২ আগস্ট ২০২৬