আন্দোলনেই সমাধান খুঁজছেন প্রাথমিকের শিক্ষকরা

১০ মার্চ ২০১৯, ০৭:৩৮ PM
রোববার দেশের বিভিন্ন স্থানে পালিত কর্মসূচির চিত্র

রোববার দেশের বিভিন্ন স্থানে পালিত কর্মসূচির চিত্র

বেতন বৈষম্যের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা বলছেন, প্রাথমিক শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে সরকারের পক্ষ থেকে এর আগেও উড়ো আশ্বাস দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। মূলত সে বিষয়টিকে মাথায় রেখেই আন্দোলনের মাধ্যমে সমাধান খুঁজছেন তারা।

তাদের ভাষ্য, ১৩ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হতে যাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠেয় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই দেশরত্নের কাছ বেতন বৈষম্যে নিরসনের স্পষ্ট ঘোষণা আশা করেন তারা। তাহলেই সব ধরণের কর্মসূচি প্রত্যাহার হবে।

সম্প্রতি রাষ্ট্রপতি অনুমোদিত সদ্য খসড়া বিধিমালায় প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেড প্রদানের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে মাঠে নামেন শিক্ষকরা। যা আজ রোববারও নরসিংদী, ময়মনসিংহ, বরিশাল বিভাগের একাধিক জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানববন্ধনের মাধ্যমে অব্যহত রয়েছে। কর্মসূচি রয়েছে আগামীকালও।  মানববন্ধনে তারা জানান, গত পে-স্কেল থেকে সহকারী শিক্ষকরা চারটি গ্রেডের বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী শিক্ষকদের ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

তাদের ভাষ্য, প্রধান শিক্ষকের পরেই তাদের বেতন রাখার দাবি দীর্ঘদিনের। কিন্তু তা না করেই হঠাৎ করেই এই খসড়া অনুমোদন দেয়ায় ফের বৈষম্যের শিকার হবেন তারা। শুধু তাই নয়, বিষয়টি আত্মসম্মানের বলেও দাবি তাদের।

বিষয়টি নিয়ে রবিবার সকালে টাঙ্গাইল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে পিটিআই এর ডিপিএড ও জেলার সহকারী শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি ও জেলার সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ, ডিপিএড প্রশিক্ষনার্থী নাজমুল হুদা, ছানোয়ার হোসেন, শারমিন আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষন প্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি না করে অফিস করনিক/ অফিস সহকারী পদ সৃষ্টি করা এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ২য় শ্রেনির মর্যদা প্রদান করতে হবে।

কর্মসূচি পালিত হয়েছে নরসিংদীতেও। এদিন শিবপুর মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করেন। এতে উপজেলার শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান এমারত, সাংগঠনিক সম্পাদক মো: মাছুম রিকাবদার, সহ-সভাপতি মো: সাব্বির আহম্মেদ শাহীন, মো: মাহাবুবুল হক মনির, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক আ: হালিম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ভয়েজ কলে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে ৯ মার্চ ২০১৪ সাল থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে নির্ধারণের দাবি জানান।  এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এর আগে শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন। তিনি জানান, সহকারী শিক্ষকদের বঞ্চিত করে বেতন আপগ্রেডের কোনো ঘোষণা আসবে না। 

সচিব বলেন, ১২তম গ্রেডের প্রস্তাবনা এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে ২০ মার্চের মধ্যে খসড়া প্রস্তাবনা পাঠানোর জন্য একজন উর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর সমাধান আসবে। তিনি আরো বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি যৌক্তিক এবং তা বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনী ইশতেহারে উল্লেখ রয়েছে। এ সময় সহকারী শিক্ষকদের আন্দোলনে না যাওয়ার আহবান জানান সচিব। নারায়ণগঞ্জ জাতীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি ওই আশ্বাস দেন। আজকের মানববন্ধন মূলত সচিবের ওই আশ্বাসকে আমলে না নিয়েই পালিত হলো।

বিস্তারিত জানতে পড়ুন

দেশব্যাপী আন্দোলনে প্রাথমিকের শিক্ষকরা

রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি করপোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬