মানববন্ধনে শিক্ষক সমিতির নেতারা © সংগৃহীত
সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়জুল রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইমারি নয়, মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২০১৮ সালে সরকার ঘোষিত দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, এফ এম আবদুল কুদ্দুস, আবু মুসা ভূঁইয়া, ইনতাজ বিন হাকিম, এ বি এম নাজিম উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।