ফের পেছালো প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

০২ মার্চ ২০১৯, ০৮:২৮ PM

© লোগো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের লিখিত পরীক্ষা ফের পেছালো। শতভাগ প্রস্তুতি থাকলেও আগামী ১৩ মার্চ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯’ পালন করার সিদ্ধান্ত হওয়ায় ১৫ মার্চ নিয়োগ পরীক্ষা পিছিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। 

শনিবার ডিপিইর মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়। এ পরীক্ষার জন্য আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হলেও আগামী ১৩ মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ পালন করার সিদ্ধান্ত হওয়ায় তা আবারও পিছিয়ে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘২৭ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নেয়া হলেও প্রধানমন্ত্রী এদিন সময় দিতে না পারায় তা পিছিয়ে দেয়া হয়। বর্তমানে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় আগামী ১৩ মার্চ তা পালনের প্রস্তুতি চলছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন।’

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু করতে সিদ্ধান্ত নেয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ জানুয়ারি মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করতে ডিপিইতে নির্দেশনা দেয়া হয়। এর আগে ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তবে এসএসসি পরীক্ষার কারণে তা পিছিয়ে মার্চে নেয়া হয়।

শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আবার কবে শুরু করা হবে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘আপাতত শিক্ষা সপ্তাহ আয়োজন নিয়ে সবাই ব্যস্ত রয়েছে। এ অনুষ্ঠান শেষে মন্ত্রণালয়ের সভা করে শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পুনরায় নির্ধারণ করা হবে।’ তবে মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে বলে মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে।

জানা গেছে, আগামী ১৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হবে জাতীয় শিক্ষা সপ্তাহ। ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’এ স্লোগানে এবার পালিত হবে শিক্ষা সপ্তাহ। এদিন প্রধানমন্ত্রী উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষাবিদ, রাজনীতিবিদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মন্ত্রণালয় ও অধিদফতরের অধিনস্থ দফতর-সংস্থার কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।

 

রাতের মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস
  • ১২ আগস্ট ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তরে কলেরা টিকাদান শুরু: প্রশাসক
  • ১২ আগস্ট ২০২৬
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি
  • ১২ আগস্ট ২০২৬
গায়ের জোর নয়, মেধা নিয়ে প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
  • ১২ আগস্ট ২০২৬
বড় সুখবর পেলেন বাবর আজম
  • ১২ আগস্ট ২০২৬
ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
  • ১২ আগস্ট ২০২৬